ব্রেকিং নিউজ
ধর্মপাশা থানার ওসির বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিটে আসামির নাম বাদ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বর্ষার অজুহাতে অস্থির কাঁচাবাজার: শতকের ঘরে সবজি, কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫ ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়ে ময়মনসিংহে এনসিপি সমর্থিত এনডিইএ র নতুন কমিটি ঘোষণা যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার
×

মোঃ রাকিবুল হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫/১/২০২৫, ১০:১৪:১৭ PM

ডেইলি পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে মামলায় (জাভবা)’র ও (ঢাবিসাএফ)’র উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে ডেইলি পোস্ট পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আল ইহ্সানের বিরুদ্ধে রাজধানীর একটি আদালতে মানহানির মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম ।আজ বুধবার জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক এম শিমুল খান এক যৌথ বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম ।আজ বুধবার জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আলমগীর হোসেন এবং ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম সভাপতি ইকবাল হাসান কাজল ও সাধারণ সম্পাদক এম শিমুল খান এক যৌথ বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ প্রকাশিত হলে সংক্ষুব্ধ ব্যক্তি তার প্রতিবাদ দিতে পারেন । প্রতিবাদ ছাপা না হলে প্রেস কাউন্সলে প্রতিকার চাওয়ার বিধানকে অনুসরণ না করে সংবাদ মাধ্যম, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে । বিবৃতিতে বলা হয়, সত্য প্রকাশ করলেই নানাভাবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। অথচ সত্য সংবাদ পরিবেশনে দেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ । এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের সত্য প্রকাশ করা থেকে বিরত রাখা যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক প্রত্যাহারের দাবি জানানো হয় । উল্লেখ্য গত সেপ্টেম্বরে ১৮ ও ২৪ তারিখে ডেইলি পোস্টে Dhaka Cotton evades tax despite collecting from staff এবং Dhaka cotton mill anomaly: A lot of allegations against Sheikh Samiul Islam শিরোনামে দুইটি সংবাদ প্রকাশ করা হয় ।
সংবাদ দুইটি প্রকাশের জেরে গত ১৩ই নভেম্বর প্রতিবেদকে কোনো প্রকার নোটিশ ছাড়াই চীফ ম্যাজিস্ট্রেট আদালত- ১৫ তে ৫০০/৫০১ ধারায় একটি নামলা দায়ের করা হয়। যার মামলা নং ১৭৮৫/২৪।